
| ...কিন্তু ঈশ্বরের সব চেয়ে সুন্দর সৃষ্টি ছাড়া কি আমাদের আদৌ চলবে ? |
| চকে প্রাণী জগৎ |
| আপনি যদি ঈশ্বরের সব চেয়ে সুন্দর সৃষ্টি দেখে দেখে ক্লান্ত হয়ে পড়ে থাকেন তাহলে এবার আসুন, তাকানো যাক ঈশ্বরের অন্যান্য সুন্দর সৃষ্টির দিকে ! কিন্তু কোথা থেকে শুরু করা যায় ?! এ বিষয়ে অবিনশ্বর ঈশ্বরের বদলে নশ্বর চার্লস ডারউইনের সাহায্য নেওয়া যাক | ভাস্কর তাই চার্লস ডারউইনের বিবর্তনের সূত্র ধরে পাঁচ প্রকারের মেরুদণ্ডী প্রাণীদের বেছে নিয়েছেন | মত্স, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী | |
এখানে কোনো কাজই দেখে নকল করা নয় | চক ভাস্কর্য সাধারণ বোর্ডের উপর লেখার চক খোদাই করে তৈরী করা হয়, তাই মাত্র এক থেকে আড়াই ইঞ্চি লম্বা হয় | আপনি এখানে চক ভাস্কর্যের অতি বর্ধিত ছবি দেখছেন | একটি মূর্তি তৈরী করতে সাত থেকে আট ঘন্টা সময় লাগে | একটি ব্লেড এবং একটি সূঁচই হল এই কাজের মূল উপকরণ | এর মধ্যে অনেক মূর্তিই ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত রয়েছে | শিল্পী আর চক ভাস্কর্য বিক্রী না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং যদি সম্ভব হয় তবে আগামী দিনে কলকাতা শহরে একটি স্থায়ী প্রদর্শনী করার কথা ভাবছেন | চক ভঙ্গুর মাধ্যম বলে খোদাই পর্ব শেষ করার পর মুর্তিটিকে শক্ত করার প্রক্রিয়া সারতে হয় | শিল্পীর কাছে প্রায় ৩৫ - ৪০ বছরের পুরানো চক ভাস্কর্য খুব ভাল অবস্থায় রয়েছে | শিল্পীর কাজ দেখে যদি দর্শক বন্ধুদের মনে একটুও আনন্দ আসে তাহলেই এর সার্থকতা | শিল্পী তাঁর চার পাশের জগৎ থেকেই শিল্পের সৃষ্টি করেন | তাই তাঁর কাজ তাঁর জীবনের নানা অভিজ্ঞতারই প্রতিফলন | |